ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদরাসায় গিয়ে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২২
মাদরাসায় গিয়ে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল মরদেহ
ফাইল ছবি

খুলনার ডুমুরিয়ার একটি পুকুর থেকে মাশরাফি ফকির (১২) নামে এক মাদরাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে মাদরাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে এবং ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদরাসার ছাত্র ছিল।

ছাত্রের পরিবার ও মাদরাসা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় মাদরাসা ছুটির পর সবাই নিজ বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না গেলে তার বাবা মাদরাসার শিক্ষকসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার বিকেলে মাদরাসার পুকুরে মাশরাফির লাশ ভাসতে দেখেন। এ সময় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাশরাফির নাক দিয়ে রক্ত ঝরছিলো।

ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!