ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেফতার 

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৭ সেপ্টেম্বর ২০২২
হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে মো. কামাল হোসেন নামে হত্যা মামলার ওয়ারেন্টভক্ত আসামি সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউপির রায়চাঁদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রমাগঞ্জ ইউপির পূর্ব চরউমেদ এলাকার মো. মফিজুল হাওলাদারের ছেলে এবং ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, ২০২০ সালে লালমোহনের পূর্ব চরউমেদ এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. আরিফের লাশ কামাল হোসেনের পুকুর পাড়ে পাওয়া যায়। এ ঘটনায় আরিফের মা মমতাজ বেগম বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরিফের স্ত্রী ও শাশুড়িকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে রয়েছেন। তবে পলাতক ছিল কামাল হোসেন।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কামাল ২০২০ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে শুক্রবার সন্ধ্যায় খবর আসে কামাল হোসেন এলাকায় অবস্থান করছে। 

ওসি আরও বলেন, ওই খবরের ভিত্তিতে থানার এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!