ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২২
উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
র‌্যাবের হাতে আটক তিন রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

বুধবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বদরুদ্দোজার ছেলে মো. সেলিম, আব্দুস ছালামের ছেলে সৈয়দ করিম এবং নুর মোহাম্মদের ছেলে মাহামুদুল হক।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন জানান, র‍্যাব গোপন সংবাদে জানতে পারে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়ার নুরুল হাকিমের চায়ের দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে দুপুরে র‍্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!