ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক মশারি ৩০ হাত!

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২২
এক মশারি ৩০ হাত!
ছবি: ডেইলি বাংলাদেশ

সাধারণত কাপড় দিয়ে তৈরি পতাকা বড় আকৃতি দেখা যায়। কিন্তু মশারি বড় আকৃতির চোখে পড়ে না। এক মশারি ৩০ হাত লম্বা তৈরি করে এলাকায় রীতিমতো অনেকটাই তাক লাগিয়ে দিয়েছে। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির নিলাখাত শেখ বাড়ি হাফিজিয়া মাদরাসায়। 

মাদরাসার কর্তৃপক্ষ রাতে ছাত্রদের নিরাপদে ঘুমানোর জন্য মশা থেকে পরিত্রাণ পেতে বিশাল আকাড়ের মশারি তৈরি করে। এই মশারিটির ৩০ হাত লম্বা হলেও উচ্চতা রয়েছে ৬ হাত। একসঙ্গে এই মশারিতে শিক্ষক ছাত্রসহ ৩২ জন  মিলে রাত্রে তারা ঘুমাচ্ছেন। 

জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে শেখ মো. নিজাম নিলাখাতে একটি হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। এই মাদরাসায় বর্তমানে ৩০ জন ছাত্র ও ২ জন শিক্ষক রয়েছে। মাদরাসায় থেকে ৩০ জন ছাত্র কোরআন শরীফ পড়ছেন। গত কিছুদিন ধরে মশার উপদ্রুপ বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ বড় আকারের একটি মশারি তৈরি করেন। 

মাদরাসার ছাত্র মো. বিল্লাল হোসেন বলেন, কয়েক দিন ধরে মশার উপদ্রুপ বেড়ে গেছে। মশার কামড়ে রাতে ঘুমাতে কষ্ট হয়। মশারি দেওয়ার পর থেকে আমার সঙ্গে সবাই ঘুমাতে পারছে। 

মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া আল জামী বলেন, মশার উপদ্রুপ থেকে রক্ষা পেতে প্রায় ৬ হাজার টাকা ব্যয়ে ৩০ হাত লম্বা এই মশারিটি তৈরি করা হয়। রাতে এই মশারি দিয়ে মাসরাসার শিক্ষক ও সকল ছাত্র এক সঙ্গে ঘুমায়। এতে তাদের অসুবিধা হয় না। 

মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ মো. নিজাম বলেন শিক্ষার্থীদের সুবিধার্থে এই মশারিটি তৈরি করা হয়েছে। যেহেতু সবাই এক সঙ্গে একই জায়গায় ঘুমায়। তাই এটি তৈরি করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!