[ দেশজুড়ে ]
জমির বিরোধে পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করল ভাই-ভাতিজা
স্বজনদের আহাজারি
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এনামুল হক ফুলমিয়া নামে এক পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফুলমিয়ার আপন ভাই ও ভাতিজা সোমবার রাতে তাকে হত্যা করে।
সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ফুলমিয়ার সঙ্গে আপন ৫ ভাইয়ের জমি নিয়ে মামলা চলছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে ফুলমিয়াকে বেধড়ক মেরে আহত করে। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!