ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহিবুল্লাহ হত্যা: ২৯ রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জ গঠন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২২
মহিবুল্লাহ হত্যা: ২৯ রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জ গঠন
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ- ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত।

রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেয় বলে নিশ্চিত করেছেন পিপি ফরিদুল আলম।

এর আগে, ১৩ জুন মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছেন। বাকি ১৪ জন ঘটনার পর থেকে পলাতক।

আসামিরা সবাই সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্পের ডি ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। পরদিন তার ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!