ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১১ সেপ্টেম্বর ২০২২
কক্সবাজারে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু 
ফাইল ছবি

কক্সবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো নুরুল আবছার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি টেকনাফ উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান। 

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজারে ২০২২ সালের জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে স্থানীয় ৭৪১ জন এবং রোহিঙ্গা ১২ হাজার ৬৫৪ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে ২২ রোহিঙ্গাসহ ২৬ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!