[ দেশজুড়ে ]
বেপরোয়া ট্রাক কেড়ে নিল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রাণ
ছবি : সংগৃহীত
স্ত্রীকে নিয়ে স্বামী একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগ বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঐ দম্পতি। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন ও তার স্ত্রী সাবিকুন নাহার। সাকিবুন নাহার ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম বইছে। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভুঁইয়া ও ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
কচুয়া থানা পুলিশের ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!