ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আইডি হ্যাক করে প্রতারণা, ৪ হ্যাকার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ১০ সেপ্টেম্বর ২০২২
আইডি হ্যাক করে প্রতারণা, ৪ হ্যাকার গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় পুলিশের অভিযানে হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী এলাকা থেকে হ্যাকার চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্র-শনিবার এ দুইদিনের ব্যবধানে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী এলাকার মো. আব্দুল করিমের ছেলে মো. রুবেল ইসলাম (২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মো. রাজু আহমেদ (২২), লিয়াকত আলীর ছেলে শান্ত ইসলাম বাবু (২৫) ও মো. আবুল কালামের ছেলে সোহাগ আলী (২৩)।

শনিবার দুপুরে বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মুখপাত্র মো. ইফতেখায়ের আলম।

তিনি বলেন, আটক অপরাধীরা বিভিন্ন ব্যক্তির ফেসবুক ও মেসেঞ্জার হ্যাক করে মূল আইডির পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করত বলে অভিযোগ পাওয়া যায়। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা শহরের একজন ভুক্তভোগী তাদের প্রতারণার শিকার হন। পরে তিনি মতিঝিল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলার প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!