[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পাঁচ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক মারা যান। আহত হন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!