[ দেশজুড়ে ]
গোমস্তাপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদী থেকে এরফান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা নদীঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত এরফান আলী ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারি গ্ৰামের তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, এরফান আলী গত মঙ্গলবার বিকেলে দলদলী ইউনিয়নের ময়ামারি এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বলেন, লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!