[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পঙ্কজ চন্দ্র মণ্ডল নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে গাজীপুর-ময়মনসিংহ রেল রুটে এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ চন্দ্র মণ্ডল গাজীপুর নগরীর নিলেরপাড়া বটতলা এলাকার মলিন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে। পঙ্কজ জয়দেবপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনে কাটা পড়ে নিহত হন পঙ্কজ চন্দ্র মণ্ডল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!