ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলো শিশু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২২
নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলো শিশু
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নন্নী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল আমিন একই গ্রামের চান মিয়ার ছেলে।

জানা যায়, আল আমিন দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পুরাতন মোবাইলের ব্যাটারি নিয়ে খেলা করছিল। একপর্যায়ে সোলার সিস্টেমের ব্যাটারির লাইনে নিজের হাতে থাকা ব্যাটারিটি চার্জ দেওয়ার চেষ্টা করে সে। এ সময় সোলার লাইনের সঙ্গে বৈদ্যুতিক কানেকশন থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় আল আমিন। পরে স্বজনরা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!