[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে আশরাফুল ও জাহাঙ্গীর নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া মিরপুরের চিথলিয়া ইউপিতে পৃথক বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির মসলেমপুর ও মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল এবং মিরপুরের ছাতিয়ান ইউপির আটিগ্রাম এলাকার জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!