[ দেশজুড়ে ]
ঘাঘট নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফাইল ফটো
রংপুরে ঘাঘট নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে রংপুরের উচাটারী গ্রাম এলাকায় ঘাঘট নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ওসি রাজীব বসুনিয়া জানান, স্থানীয়রা ঘাঘট নদে ভাসমান লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত ঐ বৃদ্ধার লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ঐ নারীর মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!