নালিতাবাড়ীতে মাদক-জুয়া বন্ধে অভিযান, গ্রেফতার ৯
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৮ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কয়রাকুড়ি গ্রামের শেখ সাদী, পোড়াগাঁও গ্রামের নজরুল ইসলাম, রাব্বি, আলী হোসেন, আব্দুর রহিম ওরফে অভিনাছ, বুরুঙ্গা গ্রামের রিয়াজুল হক ও নজরুল ইসলাম, আন্ধারুপাড়া গ্রামের মাহফুজা বেগম ও আবেদ আলী।
জানা গেছে, রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কয়রাকুড়ি গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ শেখ সাদী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়া বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভূক্ত ৮ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক ও জুয়া খেলা বন্ধে এ ধরনের পুলিশী অভিযান অব্যাহত থাকবে।