ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরকীয়ার কথা জানায় মারধর, হুজুর বললেন ‘আমার মাথা ঠিক ছিল না’

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২
পরকীয়ার কথা জানায় মারধর, হুজুর বললেন ‘আমার মাথা ঠিক ছিল না’
ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে ১০ বছর বয়সী ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। তবে মারধরের সময় মাথা ঠিক ছিল না বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর পাতিলা উত্তর শরীফপাড়া কওমি মাদরাসায়। সোমবার ভুক্তভোগী ছাত্র চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, তিনদিন আগে ১০ বছরের ওই ছাত্রকে এলোপাতাড়ি মারধর করেন মাদরাসাশিক্ষক হাবিব। পরকীয়ার কথা জেনে অন্য ছাত্রদের কাছে বলে দেওয়ায় মারধর করেন তিনি।

আহত শিক্ষার্থীর মা বলেন, হুজুরের সঙ্গে মাদরাসার পাশে বাড়ির এক নারীর সঙ্গে প্রেম ছিল। ঘটনাটি জেনে অন্য ছাত্রদের বলে দেয় আমার ছেলে। এরই জেরে ছেলেকে পেটান হাবিব হুজুর।

পরকীয়ার কথা এড়িয়ে অভিযুক্ত হাবিব বলেন, ওই ছাত্রকে মারধরের সময় আমার মাথা ঠিক ছিল না। স্থানীয়ভাবে আমি ওই পরিবারের কাছে মাফ চেয়েছি। আর কখনো ছাত্রদের এভাবে মারধর করব না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!