[ দেশজুড়ে ]
ছাগলে খেল ফসল, গোলাগুলিতে প্রাণ গেল যুবকের
হাসপাতালে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা
পাবনার সুজানগরে ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, প্রতিবেশীর জমির ফসল খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রোববার বিকেলে দুই গ্রুপের হাতাহাতি হয়। রাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলিও চলে। এ সময় দুই গ্রুপের কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বেশকিছু বাড়িতে আগুন ধরিয়ে দেন প্রতিপক্ষের লোকজন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!