ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুর খনন করতে গিয়ে মিলল কোটি টাকার বিষ্ণুমূর্তি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২২
পুকুর খনন করতে গিয়ে মিলল কোটি টাকার বিষ্ণুমূর্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের গোপালপুরে পুকুর খনন করতে গিয়ে প্রায় ৬০ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। 

রোববার রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি ইউএনও পিংকি সাহা। 

তিনি বলেন, খবর পেয়ে আমরা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করি। এটি লম্বায় আড়াই ফুট হবে। খুব সুন্দর মূর্তিটি। এটি পুরোপুরি অক্ষত রয়েছে। আমরা জেলা প্রশাসনের ট্রেজারিতে মূর্তিটি জমা রেখেছি।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জাসান বলেন, রোববার গোপালপুর এলাকার মো. ফারুক হোসেন ওরফে মঞ্জু তার বাড়ির পাশে একটি পুকুর খননকাজ শুরু করেন। খননের একপর্যায়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি মাটির তলদেশ থেকে বেরিয়ে আসে। পরে স্থানীয় শ্রমিকরা সেটি ফারুক হোসেনের কাছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ডাসার থানা পুলিশের সহযোগিতায় কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন ফারুক হোসেনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে।

গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, রোববার বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে। তখন ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের পুকুর খনন করতে গিয়ে বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। মূর্তিটির ওজন প্রায় ৬০ কেজি। এটির আনুমানিক মূল্য কোটি টাকার বেশি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!