[ দেশজুড়ে ]
‘বিষন্ন মনে’ চট্টলা ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাইপাস সড়কের পৈরতলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই নারী সকাল থেকেই রেললাইনের পাশে বিষন্ন অবস্থায় রেললাইনের পাশে বসে ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান বলেন, ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার কাছে পাওয়া মোবাইল ফোনের লক খোলা গেলে বিস্তারিত জানা যাবে। তার পরিচয় জানার জন্য পিবিআইয়ের সহায়তা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!