[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১
ফাইল ফটো
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আব্দুর শুক্কুর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে মহেশখালী উপজেলার কালারমারছাড়া ইউনিয়নের ছারারলামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর শুক্কুর একজন পশু চিকিৎসক এবং হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিজ্জির পাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলমের নেতৃত্বে হামলা চালালে আব্দুর শুক্কুর গুরুতর আহত হন। স্থানীয়রা আব্দুর শুক্কুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!