ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খালের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৩১ আগস্ট ২০২২
খালের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
কলেজছাত্র ইসমাইল হোসেন অন্তর

শেরপুরের ঝিনাইগাতীতে খালের পানিতে ডুবে ইসমাইল হোসেন অন্তর নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অন্তর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও শেরপুর সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে অন্তর পার্শ্ববর্তী দরগাহ খালে গোসলের সময় সাঁতার কাটছিল। একপর্যায়ে অথৈ পানিতে ডুবে যায় সে। এ সময় স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরের স্বজনরা জানায় সে সাঁতার জানতো না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!