[ দেশজুড়ে ]
বিশ্বরেকর্ড গড়া হলো না সাঁতারু ক্ষিতীন্দ্রর
ছবি: সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়তে ৭০ ঘণ্টা সাঁতার কাটার পর অবশেষে অসুস্থতার কাছে হার মানলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউপির হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেয়া হয়।
এর আগে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে গত সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেন। লক্ষ্য ছিল ২৮৫ কিলোমিটার সাঁতরে সিলেট থেকে ভৈরব পর্যন্ত যাওয়া। কিন্তু ৮৩ কিলোমিটার সাতার কাটার পর অসুস্থতার কারণে যাত্রা স্থগিত ঘোষণা দেয়া হয়।
চিকিৎসকরা জানান, যেহেতু বৃষ্টি হয়েছিলো আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই মঙ্গলবার সকাল থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছিলো। বার বার অনুরোধের পরও তিনি গন্তব্যে যাওয়ার লক্ষ্যে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে অসুস্থতার কারণে যাত্রা স্থগিত করা হয়। এই বীর মুক্তিযোদ্ধা প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!