ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই শিশুর পরিবার পেল ৫ লাখ টাকা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৩০ আগস্ট ২০২২
মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই শিশুর পরিবার পেল ৫ লাখ টাকা
ছবি : ডেইলি বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশু পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছে ট্রাস্টি বোর্ড।

সোমবার ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) এফিডেভিট আকারে ৫ লাখ টাকা দেওয়া সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।

গত ৭ আগস্ট ঐ শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে এই টাকা দিতে বলা হয়। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা সড়কেই প্রসব হয়। অনেকটা অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি। 

বর্তমানে শিশুটি সমাজসেবার অধীনে ঢাকার শিশু নিবাসে আছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর দেখাশোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেওয়ার আবেদন করলে রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!