ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিথর স্ত্রী, হাসপাতালে স্বামী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ৩০ আগস্ট ২০২২
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিথর স্ত্রী, হাসপাতালে স্বামী
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাদিয়া নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল আরোহী আরিফ শেখ।

সোমবার সন্ধ্যায় সাপাহার উপজেলার গোডাউন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, সোমবার বিকেলে সাদিয়া ও আরিফ শেখ মোটরসাইকেলযোগে পত্নীতলা উপজেলার দিবর এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। পরে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোডাউন পাড়া মোড়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্ত্রী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বামী আরিফ শেখকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাপাহার থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!