ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল আলীমের 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ২৯ আগস্ট ২০২২
বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল আলীমের 
ফাইল ছবি

খুলনার খান জাহান আলী সেতুর ওপর যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আলীম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই আব্দুল জলিল।

রোববার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ও আহত আব্দুল জলিল টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে।

লবণচরা থানার ওসি এনামুল হক বলেন, রাতে আব্দুল আলীম ও তার ছোট ভাই মোটরসাইকেলে রূপসা থেকে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুর মাঝে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক। লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!