[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে প্রবাসীকর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-প্রতিবন্ধী ভা
ছবি : ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে প্রবাসী কর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) শোয়াইব আহমাদ খান।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল হাসান প্রমুখ।
জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীকর্মীর চারজন প্রতিবন্ধী সন্তানকে ১২ হাজার টাকা করে, ২১ জন এসএসসি পরীক্ষার্থী ও ১৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে ২৭ হাজার ৫০০ টাকা করে চেক বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!