[ দেশজুড়ে ]
ঘরে ঢুকতে দরজায় হাত দিতেই প্রাণ গেল গৃহবধূর
ফাইল ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোরজান এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সরুফা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী সরুফা ঘোরজান এলাকার সাইদুল ইসলাম ওরফে লাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, লাল মিয়ার টিনের ঘরের ওপর দিয়ে বিদ্যুতের তার লাগানো ছিল। তার লিক থাকায় দরজাটি বিদ্যুতায়িত হয়। বিষয়টি বুঝতে না পেরে ঘরে ঢোকার সময় দরজায় হাত দেন সরুফা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন মৃতের স্বামী। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের জন্য আবেদন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!