ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাগুরায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ২৭ আগস্ট ২০২২
মাগুরায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
মেহজাবিন নির্ঝরা

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী মেহজাবিন নির্ঝরার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। 

নির্ঝরা ছাত্রী পটুয়াখালীর কলাপাড়া থানার লন্ডা গ্রামের খবির উদ্দিনের মেয়ে। শহরের হাসপাতালপাড়ায় একটি ছাত্রী নিবাসে থাকতেন তিনি। 

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান জানান, দুপুর ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় নির্ঝরা হাসপাতালে ভর্তি হয়। পরে বিকেল পৌনে ৫টায় দিকে তার মৃত্যু হয়। 

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, নির্জনার লাশ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে। মেয়ের মৃত্যু নিয়ে তার বাবা-মা কোনো অভিযোগ দেননি। মহদেহ ময়নাতদন্ত শেষে নির্ঝরার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!