ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাগুরায় ৫৪ মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২২ আগস্ট ২০২২
মাগুরায় ৫৪ মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর- ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় মহিলা বিষয়ক অধিদফতরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী ৫৪টি মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ‘দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল কর্মসূচির আওতায়’ ২৩ জনের মাঝে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৫৪টি মহিলা সমিতির মধ্যে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা হারে মোট ১৬ লাখ ৩০ হাজার টাকা এবং দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২৩ জনের মধ্যে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা হারে মোট এক লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!