[ দেশজুড়ে ]
মান্দায় পৃথক মামলার ৮ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা- ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মান্দা উপজেলার সদর ইউনিয়নের খাগড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে সাইদুর রহমান, মৈনম ইউনিয়নের বর্দ্দপুর (দীঘিরপাড়) গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন আলম, কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি (দক্ষিণপাড়া) গ্রামের নবির উদ্দিনের ছেলে আতিকুর রহমান, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা (দিয়ারাপাড়া) গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুল হাকিম, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের আব্দুস সামাদ শাহের ছেলে শামীম ইসলাম ও গিয়াস উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন এবং মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের চৌবাড়িয়া নতুন গরুর হাট এলাকার রেজাউল করিমের ছেলে সাগর আলী ওরফে রুবেল।
এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!