ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মায় বল খুঁজতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৫ আগস্ট ২০২২
পদ্মায় বল খুঁজতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর 
ফাইল ছবি

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এরফান নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর টি-বাঁধ সংলগ্ন রাজশাহী পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এরফান বিনোদপুর এলাকার বাসিন্দা ও নগরীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস রাজশাহীর স্টেশন অফিসার মো. বারি বলেন, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় এরফান। 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের জানালে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে এরফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীত দিকের নদী থেকে উদ্ধার করে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!