[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে কারেন্টজালসহ আটক ৪
কারেন্টজালসহ আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট এলাকায় ফেরি থেকে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কারেন্টজালসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান লক্ষ্মীপুর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা ভোলা জেলার সদর থানাধীন ভেদুরিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন গোয়েন্দা দফতর।
কোস্টগার্ড জানায়, রাতে যৌথ অভিযানে ফেরী কিষানীতে অবস্থানরত ভোলা হতে চট্টগ্রামগামী শতাব্দী পরিবহন নামক বাসে তল্লাশী করে ১০ বস্তা প্রায় সাড়ে চার লাখ মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়। যার বাজার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ সময় চারজনকে আটক করা হয়।
লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার ভূমি ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার জামানের উপস্থিতিতে মজুচৌধুরী হাট ঘাটর কারেন্ট জাল পোড়ানো হয়। পরে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!