ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২৪ আগস্ট ২০২২
ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার একই এলাকার সোনা মণ্ডলের মেয়ে।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান হাসান জানান, বিকেলে শিশু সুরাইয়া বসতবাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!