ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৪ আগস্ট ২০২২
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে লুৎফর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, লুৎফর রহমান বিভিন্ন হোটেল ও দোকানে কর্মচারীর কাজ করতেন। বুধবার সকালে পৌর শহরের ঝিলপাড়া এলাকায় তাকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!