[ দেশজুড়ে ]
বগুড়ায় গণধর্ষণ মামলার আসামি হেরোইনসহ গ্রেফতার
গ্রেফতার আরিফ খান
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গণধর্ষণ মামলার আসামি আরিফ খানকে ৫ গ্রাম হোরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ ওই উপজেলার আড়িয়া ইউনিয়নে রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান।
আরিফের বিরুদ্ধে গণধর্ষণ ও মাদক আইনে করা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন।
তিনি জানান, আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গেও জড়িত তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!