[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের ঘিওরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো নয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিততে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দির বেড়াডাঙ্গার এলাকার স্বপন হাসান এবং বাগেরহাটের মোড়লগঞ্জের ফুলহাটা এলাকার শিপার হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ অক্টোবর দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ স্বপন হাসানকে আটক করা হয়। কিন্তু গাড়ি তল্লাশি করার সময় কৌশলে আরেক আসামি শিপার হাওলাদার পালিয়ে যান। এরপর তাকে আর গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার ২০১৩ সালের ৭ নভেম্বর স্বপন হাসান ও শিপার হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!