[ দেশজুড়ে ]
বগুড়ায় মাদকসহ ৩ জন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
এর আগে, এদিন দুপুরে ওই উপজেলার মুরইল বাজারের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের ২৭ বছরের হোসেন, একই উপজেলার দক্ষিণ ইছাপুরা গ্রামের ২২ বছরের তোফায়েল আহমেদ ও গাজীপুর কাপাসিয়ার খিরাটি গ্রামের ২৬ বছরের সজীব মিয়া। তাদেরকে কাহালুর মুরইল বাজারের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। কাহালু থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!