ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৩ আগস্ট ২০২২
ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর মো. সেলিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালতলী ডহুরী-খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ২৬ বছর বয়সী সেলিম সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে ওঠেন। তবে সাঁতার না জানায় সেলিম তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে মিজানুল হক জানান, সকালে খালে সেলিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!