ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে বিপুল পরিমাণ চোলাইমদসহ আটক ১২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ২২ আগস্ট ২০২২
গাজীপুরে বিপুল পরিমাণ চোলাইমদসহ আটক ১২
চোলাই মদসহ আটককৃতরা

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ১২ জনকে আটক করেছে। 

সোমবার সকালে মহানগরের লক্ষিপুরা মধ্যপাড়া এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবের কার্যালয়ের পাশে তৌহিদ উদ্দীনের ৬ তলা বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ওই ভবনের ৫ম তলার ৪টি ইউনিটের প্রতিটি কক্ষ থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও রাসায়নিক উপকরণসহ আনুমানিক ৮০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল ও ৩০ লিটার চোলাই মদসহ মদ তৈরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত ধনমনি চাকমা, রুনা চাকমা, পহেল চাকমা, মংসান মারমা, রাতুল মিয়া, অনিল চাকমা, রিতন চাকমা, বিবরণ চাকমা, এপোলো চাকমা, লোচন  চাকমা, নার্সি চাকমা এবং স্মৃতিময় চাকমাকে আটক করা হয়।

এছাড়া চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত পাতিল ও রাসায়নিক উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিকেলে মেট্রোপলিটন সদর দফতরে সহকারী উপ-পুলিশ কমিশনার রেজোয়ান এক প্রেসব্রিফিংয়ে জানান, পলাতক আসামি খাগড়াছড়ি জেলার দিঘীনালা এলাকার মেরিট চাকমা ও মল্লিকা দেবীর নেতৃত্বে গ্রেফতারকৃতরা ওই বাড়িটি ভাড়া নিয়ে চোলাই মদের কারখানা চালু করে।  

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!