ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে রোহিঙ্গা নারীসহ দুইজন কারাগারে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২২ আগস্ট ২০২২
ফেনীতে রোহিঙ্গা নারীসহ দুইজন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহরতলীর লালপোলে পৃথক অভিযানে রোহিঙ্গা নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে ১ হাজার ৯শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকায় মাদকদ্রব্যের একটি টিম অভিযান পরিচালনা করে। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী একটি বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী নুর সাবা কাজলকে (২৩) গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১ হাজার ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ হোছন (৩০) নামে এক ব্যক্তিকে ৪শ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পের আবুল ফজলের স্ত্রী ও হোছন কক্সবাজারের টেকনাফ ইউনিয়নের মৃত আহম্মদ হোছনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!