[ দেশজুড়ে ]
স্ত্রীকে মারধর করে ভাইরাল, সেই শাহাদাত আটক
আটক শাহাদাত হোসেন
কুমিল্লার দেবিদ্বারে স্বামী কর্তৃক তার স্ত্রীকে মারধর ও নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। রোববার ফেইসবুকে এ ঘটনা ভাইরাল হলে স্বামী শাহাদাত হোসেনকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।রোববার দেবিদ্বার থানাধীন হারশ্বার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দেবিদ্বার থানাধীন হারশ্বার গ্রামের গৃহবধু রোজিনা আক্তারকে মারধর ও নির্যাতন করেন তার স্বামী শাহাদাত হোসেন। এ সময় যৌতুক ও পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথিসহ নানাভাবে মারধর করে আহত করেন শাহাদাত। রোজিনাকে এমন নির্যাতন করার ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। নির্যাতনের ওই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ায় ভুক্তভোগী রোজিনার স্বামী মো. শাহাদাত হোসেন পালিয়ে যান। এরপর তিনি পুলিশের হাতে আটক হন।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, আমরা পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম রোজিনার চিকিৎসার ব্যবস্থা করি। রোজিনার স্বামী আসামি মো. শাহাদাত হোসেনকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!