ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে একজনের লাশ উদ্ধার, সাগরে ভাসছে আরো ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২০ আগস্ট ২০২২
কক্সবাজারে একজনের লাশ উদ্ধার, সাগরে ভাসছে আরো ২
কক্সবাজার সদর মডেল থানা-ফাইল ফটো

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আবু তৈয়ব নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো দুজনের লাশ সাগরে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার দুপুরে সমুদ্রে এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারডুবির পর দুই দফায় ১৪ জেলেকে লাশ সাগরে ভাসতে দেখে পুলিশ।

ওসি সেলিম উদ্দিন আরো বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দুজনের লাশ তীরে আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্ধারের পর বাকি দুজনের নাম পরিচয় জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!