ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ১১ দিন ধরে কলেজছাত্র নিখোঁজ, লাশ মিলল মানিকগঞ্জে 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২০ আগস্ট ২০২২
টাঙ্গাইলে ১১ দিন ধরে কলেজছাত্র নিখোঁজ, লাশ মিলল মানিকগঞ্জে 
কলেজছাত্র আরিফ মিয়া-ফাইল ফটো

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর কলেজছাত্র আরিফ মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট)  সকালে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী হোসেন মিয়ার ছেলে। আরিফ টাঙ্গাইল কাগমারীর সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

গত ৮ আগস্ট দুপুরে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের সঙ্গে বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে বের হয়ে যান। ওই দিন বিকেলে জাহাঙ্গীর একা বাড়ি ফিরে আসেন। দুই দিন পেরিয়ে গেলেও আরিফের কোনো সন্ধান না পেয়ে ১০ আগস্ট নাগরপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ থানা পুলিশ আরিফের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জাহাঙ্গীর আরিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। দুপুরে জাহাঙ্গীরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!