[ দেশজুড়ে ]
কক্সবাজারে ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ
ছবি : ডেইলি বাংলাদেশ
কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ রয়েছেন। এ সময় ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি অবগত করেন ডুবে যাওয়া ট্রলার-মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।
জামাল জানান, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ৭ জনের খোঁজ পেলেও এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাগরে ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ এর বিষয়ে আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!