[ দেশজুড়ে ]
বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলো ভাই-বোন
ছবিতে আবু হুসাইন আকাশ ও নুসরাত
যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু হুসাইন আকাশ ও নুসরাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই-বোন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের কবির হোসেনের ছেলে আবু হুসাইন আকাশ এবং মেয়ে নুসরাত।
মৃত শিশুদের বাবা কবির হোসেন বলেন, আমি যশোর শহরে বসবাস করি। বৃহস্পতিবার বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামের বাড়িতে আসি। শুক্রবার সকালে আমার দুই ছেলে-মেয়েকে খোঁজ করি। তারা কখন ছাদে গিয়েছে খেয়াল করিনি। ছাদে উঠে সাইনবোর্ডে হাত দিয়েছিল। সাইনবোর্ড বিদ্যুতায়িত তা আমাদের জানা ছিল না। আমার দুই সন্তান সাইনবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসার জন্য নুসরাতকে ভর্তি করেন। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!