ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ১৯ আগস্ট ২০২২
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলায় ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এরমধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর সাজাপ্রাপ্ত একজন, সিআর সাজাপ্রাপ্ত একজন ও সাধারণ সিআর মামলায় একজন, সদর থানা পুলিশের অভিযানে জিআর মামলায় একজন, সিআর মামলায় একজন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুই আসামি রয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় থানায় দুটি এবং সদর ও গাংনী থানায় অন্যান্য আইনে একটি করে মোট চারটি মামলা করা হয়েছে। এ সময় মুজিবনগর থানা পুলিশের অভিযানে এক গ্রাম হেরোইন ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মেহেরপুর পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এসব গ্রেফতার অভিযানে অংশ নেন।

শুক্রবার গ্রেফতারদের আদালতোর মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!