ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাকে গুলি করে হত্যা, ছেলে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৮ আগস্ট ২০২২
মাকে গুলি করে হত্যা, ছেলে গ্রেফতার
মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেফতার মাঈনু পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাঈনুকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ছেলে মাঈনুর গুলিতে নিহত হন মা জেসমিন আক্তার। ওই ঘটনায় মঙ্গলবার রাতে পটিয়া থানায় মামলা করেন নিহতের মেয়ে শায়লা শারমিন নিপা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!