ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক সৎ মা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১৭ আগস্ট ২০২২
বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক সৎ মা
ফাইল ফটো

বগুড়ার আদমদীঘি উপজেলায় ফারজানা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ঐ স্কুলছাত্রীর সৎ মা পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারজানা আক্তার একই গ্রামের ফেরদৌস আলীর মেয়ে। তিনি ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, ফারজানার বাবা ফেরদৌস আলীর সঙ্গে তার মায়ের বিচ্ছেদ ঘটে। ফেরদৌস তিন বছর আগে শিল্পী বেগম নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তাদের সংসারে কলহ লেগেই থাকতো। বুধবার দুপুরে পরিবারের লোকজন ফারজানাকে খুঁজতে গিয়ে ঘরের আড়ায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তার সৎ মা কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!