ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে ছয় মাস আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭, ১৭ আগস্ট ২০২২
কলেজছাত্রীকে ছয় মাস আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

টাঙ্গাইলে এক কলেজছাত্রীকে অপহরণ ও  ছয় মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে বাদল মিয়া নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। বাদল মিয়া সখীপুর উপজেলার রতনপুর গ্রামের দরবেশ আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি সরকারি কৌশুলী (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৭ সালের ১১ জানুয়ারি এক কলেজছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান বাদল মিয়া। পরে তাকে পরিত্যক্ত ঘরে ছয় মাস আটকে রেখে ধর্ষণ করেন তিনি। ওই বছর ২৯ জুলাই ওই ছাত্রীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে উদ্ধার করা হয়। পরে ওই ছাত্রীর ভাই বাদি হয়ে সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে মামলা করেন। 

তিনি আরো বলেন, বাদল মিয়া গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের এসআই শামসুল ইসলাম ২০১৮ সালের ১ জুন বাদল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে বাদল মিয়া জামিনে মুক্তি পাওয়ার পর থে‌কেই পলাতক র‌য়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!